জামাল উদ্দিন দুলাল:
পুরাতন বছরের কালিমা মুছে দিয়ে নতুন বছর ১৪২৪ সনকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা’র মধ্যে দিয়ে মহাআনন্দে শুক্রবার সকালে বরণ করে নিল উৎসুক জনতা দেবিদ্বারে শিশু , আবাল ও বৃদ্ধা সহ সব বয়সের পেশাজীবি মানুষ। সকলে’র একই কন্ঠে এসো এসো হে বৈশাখ কে বরণ করে নিতে দেবিদ্বার উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা সংস্থা ও দেবিদ্বার এস.এ. সরকারি কলেজ সহ বিভিন্ শিক্ষা প্রতিষ্টানের উদ্যোগে পৃথক পৃথক ভাবে শুক্রবার সকালে বৈশাখী র্যালী , মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা ভাত, ইলিশ ভাজা ও নানা আয়োজন করেছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,দেবিদ্বার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুন্নাহার, কুমিল্লা জেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য ও কুমিল্লা জেলা আওয়ামীলীগের মহিলা সভানেত্রী শিরিন সুলতানা , দেবিদ্বার উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া বেগম,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান, দেবিদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মাসুদ হাসান পাখি, দেবিদ্বার রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,দেবিদ্বার মফিজ উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান মজিবসহ সাংবাদিক,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ,উপজেলা শিল্পকলা একাডেমী সহ সকল পেশার মানুষ র্যালীতে অংশ নেয় প্রমুখ । এদিকে বাংলার সংস্কৃতি নতুন বছরকে ভিন্ন সাজে বরণ করতে উপজেলা পরিষদ মাঠে (১৩/১৪/১৫) ৩দিন ব্যাপী বর্ষ বরণ মেলা অনুষ্ঠিত হয় ওই মেলা প্রায় ৩০টি ষ্টল বসে। মেলায় হাজারো মানুষের ঢল মহা আনন্দ উৎসবে মেতে বর্ষবরণ মেলায়।
পূর্বাশানিউজ/১৫-এপ্রিল,২০১৭/ফারজানা

















































