শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হঠাৎ বিন্দু…


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিয়ের পরপরই মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন বিন্দু। দু’বছরে নেই কোন আলোচনায় কিংবা কাজে। পুরোদস্তুর সংসারী হয়ে গেছেন। তবে পহেলা বৈশাখে হঠাৎ আবির্ভাব হলো তার! গতকাল আর্মি গলফ ক্লাবে হাজির হয়েছিলেন তিনি। আছেন সেই আগের মতোই। তার সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী নাবিলা। ক্যাপশনে লিখেছেন, দীর্ঘদিন পর তাকে দেখে খুবই ভালো লাগলো। আরও সুন্দর হয়ে গেছেন!’

আসিফ অ্যাপারেলস লিমিডেটের স্বত্বাধিকারী আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে সুখেই দিন কাটছে তাঁর। ২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম রানারআপ হওয়ার মধ্যদিয়ে শোবিজ মিডিয়ায় পদচারণা শুরু হয় বিন্দুর। অভিনয় করেন ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে। ‘জাগো’, ‘পিরিতির আগুন জ্বলে দ্বিগুণ’, ‘এই তো প্রেম’ ছবিতে অভিনয় করলেও নাটকেই থিতু হন বিন্দু।

পূর্বাশানিউজ/১৫-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি