শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোট গ্রহণ চলছে দেড় শতাধিক ইউনিয়ন পরিষদে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক: দেশের বিভিন্ন জেলার দেড় শতাধিক ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। যার মধ্যে ৬৮টি ইউপিতে সাধারণ নির্বাচন, ১৭টিতে চেয়ারম্যান পদে উপনির্বাচন এবং বাকিগুলোতে সাধারণ ওয়ার্ড উপনির্বাচন চলছে।

১৬ এপ্রিল রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এদিকে নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। থাকছে বেশ কিছু ইউনিয়ন পরিষদে নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক।

টাঙ্গাইলে ১১টি এবং বরগুনায় পাঁচটি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণের খবর পাওয়া গেছে।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রেই আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

তবে আইনগত জটিলতার কারণে এবারও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের ভোট হচ্ছে না।

পূর্বাশা নিউজ/রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি