
পূর্বাশা ডেস্ক:
আবহাওয়া পরিবর্তনের এই সময়টায় হাঁচি-কাশি বেড়ে যায়। দীর্ঘদিন হাঁচি-কাশির সমস্যা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগে। যারা সর্দি-কাশিতে ভুগছে, তাদের জন্য সুখবর হলো, সর্দি-কাশিতে আনারস খুবই উপকারী। গবেষণায় দেখা গেছে, আনারসের মধ্যে রয়েছে এক ধরনের এনজাইম, যা কাজ করে ব্যথানাশক এবং মিউক্যালিটিক হিসেবে। এজন্য আনারস সর্দি-কাশি-গলাব্যথায় কার্যকর ভূমিকা রাখে। শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বেই সর্দি-কাশির ঘরোয়া চিকিৎসায় আনারসের খ্যাতি রয়েছে। মেক্সিকানরা ব্রংকাইটিস রোগে পথ্য হিসেবে খায় আনারস। ভেনিজুয়েলানরা গলাব্যথায় ওষুধের বিকল্প হিসেবে খায় আনারস। ব্রাজিলিয়ানরাও দারুণ ভক্ত এই আনারসের। নাক দিয়ে পানি পড়লেই ফুটবলের ভক্ত এই ব্রাজিলিয়ানরাও খেতে থাকে আনারস। এছাড়া আনারসে রয়েছে নানা রকম ঔষধি গুণ। এক আনারসে যদি পান এত গুণ, তাহলে কেন আনারস খাবেন না। তাই যারা সর্দি-কাশিতে ভুগছেন, তারা আজ থেকেই আনারস খাওয়া শুরু করতে পারেন।
পূর্বাশানিউজ/১৬-এপ্রিল,২০১৭/রুমকী

























































