মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ সাকিব-মোস্তাফিজ খেলবেন ?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৭


পূর্বাশা ডেস্ক:

চলমান আইপিএলে কলকাতার হয়ে এখনও মাঠে নামার সৌভাগ্য হয়নি সাকিব আল হাসানের। অপরদিকে এক ম্যাচ খেললেও খুব একটা ভালো করতে পারেননি মোস্তাফিজ।

বল হাতে ৩৪ রান দিয়ে পাননি কোনো উইকেট। তবে এক ম্যাচ খারাপ যে কেউই খেলতে পারে। এটা খুব একটা সমালোচনার বিষয় নয়।

দিনের প্রথম ম্যাচে বিকাল ৪.৩০টায় দিল্লির বিপক্ষে মাঠে নামবে কলকাতা। দ্বিতীয় ম্যাচে রাত ৮.৩০টায় হায়দরাবাদের প্রতিপক্ষ পাঞ্জাব। সাকিব আর মোস্তাফিজ কি আজ দলে জায়গা পাবেন? নাকি আজও তাদের দর্শক হয়ে বসে থাকতে হয়।

চার ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে কলকাতা। সমান ম্যাচ খেলে দুই জয়ে তালিকার চারে জায়গা হয়েছে হায়দরাবদের। এক নম্বরে থাকা মুম্বাইয়ের পয়েন্ট ৮।

পূর্বাশানিউজ/১৭-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি