বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জয়া বলে,কেউ খারাপ কিছু বললে ভুলে যাই


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জয়া আহসান অভিনীত ‘বির্সজন’ ছবিটি পয়লা বৈশাখে কলকাতায় মুক্তি পেয়েছে। কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় ছবিটিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি। এবার ভারতে সেরা বাংলা ছবির পুরস্কার জিতেছে ছবিটি। নতুন মুক্তি পাওয়া এই ছবিসহ নানা প্রসঙ্গ নিয়ে সম্প্রতি কলকাতার ইটিভি নিউজ বাংলা চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন জয়া আহসান। সাক্ষাৎকারের কিছু চুম্বক অংশ এনটিভি অনলাইনের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

‘বিসর্জন’-এর পোস্টারের লুকে আপনি অনেক স্নিগ্ধ। আপনার কাছে ছবির চরিত্র কেমন লেগেছে?

জয়া আহসান : আমার চরিত্র হচ্ছে গ্রামের হিন্দু বিধবা একজন নারীর। অনেক সংগ্রামী একজন নারীর চরিত্র। বেশিরভাগ সময় চরিত্রটাকে সাদামাটাভাবে দেখা যাবে। চরিত্রটাতে চারটা লুক রয়েছে। অনেক শক্তিশালী একটা চরিত্র। ভালো একটা চরিত্র। বাংলাদেশের একটা চরিত্র। নাম পদ্মা। আবীর নাসির আলী নামের একটি চরিত্রে অভিনয় করেছে, যে কি না বশিরহাটের একজন মুসলিম ব্যবসায়ী। এদের দুজনের মধ্যে সম্পর্ক। এই ছবি দেখে মনে হবে, ভৌগোলিক সীমারেখা অন্য কোনো কিছু, কাঁটাতারের বেড়া দিয়ে প্রেমকে আটকানো যায় না। এটা একেবারে প্রেমের গল্প। কৌশিক গাঙ্গুলী নিজেও ছবিতে একটা চরিত্রে অভিনয় করেছেন। অসাধারণ অভিনয়। অভিনেতা হিসেবে কৌশিকাদাকে পাওয়া মানে প্রতিমুহূর্তে শেখা যায়। তাঁর সঙ্গে ‘আবর্ত’ ছবিতে আমি প্রথমবার অভিনয় করেছিলাম। তখনই অনেক ভালো লেগেছিল।

কালিকাপ্রসাদের শেষ গান ‘বির্সজন’ ছবিতে রয়েছে। এ প্রসঙ্গে কিছু বলুন।

জয়া আহসান : কৌশিকদা মাঝেমধ্যে বলেন, মনে হচ্ছে আমি কালিকাকে বিসর্জন দিয়ে দিলাম। হঠাৎ করে আমার ঢাকার একজন বন্ধু ফোন দিয়ে বলেছিল, ‘একটা খারাপ খবর আছে। কালিকাদা আর নেই।’ আমি তখন বাচ্চা ও শিশুদের মতো করে বলেছিলাম, এটা কেন, কেন, কেন? তখন ছাদে বসা ছিলাম। চোখ দিয়ে দরদর করে পানি পড়ছিল, নাকি হচ্ছিল, আমি জানি না। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এটা অপ্রত্যাশিত। ‘বিসর্জন’ ছবিতে কালিকাদা ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। বাংলার ছবি ও বাঙালিয়ানার ছবি যদি বলো, সেটা হলো বিসর্জন। এখানে সংগীতের দায়িত্ব কালিকাদা ছাড়া আর কোনো বিকল্প কেউ ছিল না। কৌশিকদা সেটাই করেছেন।

সমালোচনা কীভাবে দেখেন?

জয়া আহসান : আমার কিছু মনে থাকে না। কেউ খারাপ কিছু বললে ভুলে যাই। ভালো কিছু বললে মনে থাকে।

পূর্বাশানিউজ/১৭-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি