শুক্রবার,৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভুয়া ইউজার অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে ফেইসবুক। বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও সৌদি আরবে আগামী ৬ মাস চলবে এ কার্যক্রম। তবে অনেক ব্যবহারকারীর অভিযোগ, তাদের আসল অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা এর জন্য দায়ী করছেন যাচাই প্রক্রিয়ার সীমাবদ্ধতাকে।

ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও সৌদি আরবে ইউজারদের অ্যাকাউন্ট যাচাইয়ের ঘোষণা দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। এর আওতায় শনিবার থেকে বন্ধ করে দেয়া হচ্ছে অনেকের অ্যাকাউন্ট।

বন্ধ হওয়া অ্যাকাউন্ট ফের চালু করতে ভুক্তভোগিদের যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে বলছে ফেসবুক। জাতীয় পরিচয়পত্র, মেইল ঠিকানা ও অ্যাকাউন্ট নাম ফেইসবুকের কাছে পাঠাতে বলা হয়েছে পর্যালোচনার জন্য।

জাতীয় নিরাপত্তার স্বার্থে ফেইসবুকের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে তারা বলছেন, ভুয়া একাউন্ট শনাক্তের ব্যাপারে কারিগরি সীমাবদ্ধতা রয়েছে ফেইসবুকের। যে কারণে প্রকৃত ব্যবহারকারদেরও বিড়ম্বনায় পড়ার আশঙ্কা রয়েছে।

১৫ এপ্রিল শুরু হওয়া ফেইসবুক কতৃপক্ষের স্প্যাম অপারেশন চলবে আগামী ছয় মাস।

পূর্বাশানিউজ/১৭-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি