বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যে তিন চরিত্রে দেখা যাবে প্রভাসকে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আর মাত্র ১০ দিন। সব কিছু ঠিক-ঠাক থাকলে আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে ‘বাহুবলী: দ্য কনক্লুশান’। এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ নাকি হতে চলেছেন প্রভাস।

এ ছবিতে তিনটি ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে! যদিও এ নিয়ে এখনও মুখ খোলেনি টিম ‘বাহুবলী’।

ইন্ডাস্ট্রির জল্পনা, অমরেন্দ্র বাহুবলী এবং তাঁর ছেলে মহেন্দ্রর চরিত্রে রয়েছেন প্রভাস। একইসঙ্গে অমরেন্দ্রর বাবার চরিত্রেও নাকি দেখা যাবে এই অভিনেতাকে।

এর আগে ‘বাহুবলী দ্য বিগিনিং’ বক্স অফিসে আয় করেছিল ১০০ কোটি টাকা। তারই সিক্যুয়েল এই ছবিটির বাজেট ২৫০ কোটি টাকা। ইতিমধ্যেই ছবি মুক্তির আগেই নাকি স্যাটেলাইট ও ডিস্ট্রিবিউশন রাইটস্ থেকে ৫০০ কোটি টাকা আয় করেছে ছবিটি।

পরিচালক এস এস রাজামৌলি জানিয়েছেন, ‘বাহুবলী দ্য বিগিনিং’ যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে ‘বাহুবলী: দ্য কনক্লুশান’-এর জার্নি। প্রভাস ছাড়াও রানা ডগ্গুবতী, অনুষ্কা শেট্টি, রাম্যা কৃষ্ণন, তামান্নার অভিনয় সমৃদ্ধ করেছে ছবিটিকে।

পূর্বাশানিউজ/১৮-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি