শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিয়ের দিন একই দড়িতে প্রেমিক যুগলের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নওগাঁর মান্দায় বিয়ের দিন সকালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক-প্রেমিকা।

বুধবার সকালে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের চকরাজাপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন একই গ্রামের ওয়াজেদ আলীর ছেলে গোলাম রব্বানী (২৪) ও মৃত মকবুল সরদারের মেয়ে তছলিমা আক্তার (১৮)।

মান্দা থানার ওসি আনিসুর রহমান বলেন, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা গ্রামের একটি আম গাছের ডালে একই দড়িতে প্রেমিক যুগলকে ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

তিনি আরো বলেন, আজ প্রেমিকা তছলিমা আক্তারের সঙ্গে অন্য যুবকের বিয়ে হওয়ার কথা ছিলো। প্রেমিক যুগলের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। পরে লাশগুলো ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

পূর্বাশানিউজ/১৯-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি