
পূর্বাশা ডেস্ক:
রণবীর কাপুর
বলিউডে নায়িকা হিসেবে আলিয়া ভাটের বয়স মোটে পাঁচ বছর। এই সময়ের মধ্যেই তিনি জয় করেছেন অসংখ্য ভক্তের হৃদয়। ভালো ভালো ছবিতে অভিনয় করে পেয়েছেন অনেক সম্মানজনক পুরস্কার। চটপটে স্বভাবের জন্য বলিউডের ‘সিনিয়র’দের কাছ থেকেও বেশি বেশি আদর পান আলিয়া। সহ-অভিনেতাদের সঙ্গেও দারুণ বন্ধুত্ব। তাঁদের মধ্যে একজন তো আলিয়ার নতুন এক ডাকনামও দিয়ে বসেছেন। রণবীর কাপুরের সঙ্গে ড্রাগন ছবিতে অভিনয়ের জন্য আলিয়া চুক্তিবদ্ধ হয়েছেন। এখনো ছবিটির শুটিং শুরু হয়নি। তবে রণবীরের সঙ্গে তাঁর বন্ধুত্ব ইতিমধ্যে জমেছে বেশ। এই অভিনেতা আলিয়াকে ডাকেন ‘বিগ বি’ বলে।
আলিয়া ভাট
আলিয়াকে কোনো জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে তুলনা না করে রণবীর কেন অমিতাভ বচ্চনের নামে ডাকছেন—এই প্রশ্ন পাঠকের মনে জাগতেই পারে। বিগ বি অমিতাভের মতো মহাতারকা বলিউডে এখন আর দ্বিতীয়টি নেই। তাই আলিয়ার অভিনয়–মেধায় মুগ্ধ হয়ে রণবীর তাঁকে এই যুগের বিগ বি বলে ডাকেন। নতুন নাম পেয়ে আলিয়াও খুব খুশি।
রণবীর কাপুর দত্ত ছবির শুটিং শেষ করলেই ড্রাগন-এর কাজ শুরু হবে। ছবিটি পরিচালনা করবেন আয়ান মুখার্জি।
পূর্বাশানিউজ/১৯-এপ্রিল,২০১৭/মাহি

























































