বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লাল মাংস আহারে ক্যান্সারের ঝুঁকি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০১৭

Fresh raw beef on cutting board

পূর্বাশা ডেস্ক:

এবার বিশ্ববাসীর স্বাস্থ্য নিয়ে ইউএন অর্গানাইজেশন হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অভিমত দিয়েছে লাল মাংস আহারে কোলন ক্যান্সারের ঝুঁকি রয়েছে। সংস্থাটির মতে, প্রক্রিয়াজাত মাংস হটডগ, হ্যাম, বেকন ইত্যাদি আহারে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এছাড়া যে কোনো ধরনের লাল মাংসেও কোলন ক্যান্সারের ঝুঁকি রয়েছে।

সংস্থাটি এটাও বলেছে মাংস আহারে কোলন ক্যান্সারের ঝুঁকি এতটাই কম যে এ নিয়ে দু:শ্চিন্তার কিছু নেই। তবে এ সংক্রান্ত অন্য একটি অ্যাডভাইজরী কমিটি রেড মিট ও প্রসেসড মিট আহার না করার পক্ষে বলে আসছে।

এব্যাপারে বিশেষজ্ঞগণ বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই রিপোর্টের পর রেড মিট ও প্রক্রিয়াজাত মাংস আহারে অধিক সতর্ক হবেন এবং আহারের পরিমাণ কমিয়ে দেওয়া হবে। মাংস ব্যবসায়িগণ এই রিপোর্টে দারুণভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। রেড মিট বা প্রক্রিয়াজাত মাংস আহারেই যে ক্যান্সার হবে তা নয়, তবে সতর্ক থাকা ভালো বলে বিশেষজ্ঞদের অভিমত।

লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

১৯ এপ্রিল, ২০১৭ ইং/ চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি