বৃহস্পতিবার,৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০১৭


পূর্বাশা ডেস্ক:

দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকালের দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।

ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। যা অস্থায়ীভাবে দমকা হাওয়সহ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত।

আগামী ৭২ ঘণ্টায় (৩ দিন) আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২২ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ৩২ মিনিটে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

২০ এপ্রিল, ২০১৭ ইং/ চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি