
পূর্বাশা ডেস্ক : নোয়াখালীর সুন্দলপুর গ্যাসক্ষেত্রের ২ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করেছে বাপেক্স।
২০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টায় কূপটির ১ হাজার ৪০০ মিটার গভীরতার স্তর থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এই গ্যাস উত্তোলন করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রডাকশন কোম্পানি (বাপেক্স)।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নওশাদ ইসলাম সংবাদমাধ্যমকে এই গ্যাস ক্ষেত্রে মোট ৩ হাজার ২০০ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। এর কয়েকটি স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
এই কূপের ১ হাজার ৪০০ মিটার গভীরতার স্তর থেকে বর্তমানে গ্যাস উত্তোলন করা হচ্ছে। এখান থেকে প্রতিদিন এক কোটি ঘনফুট গ্যাস উত্তেলন সম্ভব বলে জানান তিনি।
তবে গ্যাসক্ষেত্রটির আকার কত বড় এবং সেখান থেকে কত দিন পর্যন্ত গ্যাস তোলা যাবে, সে বিষয়ে নিশ্চিত হতে আরও কয়েক দিন সময় লাগবে।
সুন্দলপুর গ্যাসক্ষেত্র থেকে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
রুবেল মজুমদার






















































