শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শনিবার ১২ ঘণ্টা বন্ধ থাকবে সুপ্রিমকোর্টের ওয়েবসাইট


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০১৭


পূর্বাশা ডেস্ক:

সুপ্রিমকোর্টের ওয়েবসাইট শনিবার সকাল ৯টা থেকে রাত ৯ বন্ধ পর্যন্ত বন্ধ থাকবে।

সুপ্রিমকোর্টের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ কাজের জন্য সুপ্রিমকোর্টের ওয়েবসাইট ও অন্যান্য অনলাইন সেবা আগামী ২২ এপ্রিল শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।

এ বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বলেন, ‘সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কার্যতালিকা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রদর্শন করা হচ্ছে। উচ্চ আদালতে মামলা নিস্পত্তি সংক্রান্ত তথ্য ও নিউজ এখন সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে অনলাইনে দেয়া হচ্ছে।’

তিনি জানান, সুপ্রিমকোর্টের ইতিহাস, বিভিন্ন তথ্য, সংবিধান, রুলস, কোর্ট ক্যালেন্ডার, বিভিন্ন আইন ও নজিরসহ সর্বোচ্চ আদালতে টেন্ডার, রিক্রুটমেন্ট, গেজেট, সার্কুলার, নোটিশ, রায় ও আদেশ ইত্যাদি বিষয় এখন ওয়েবসাইটে সরবরাহ করা হচ্ছে। মামলার শুনানির তথ্য সঙ্গে সঙ্গেই ওয়েবসাইটে দেয়া হয়।

২০ এপ্রিল, ২০১৭ ইং/ চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি