মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ১ আসামী এবং ১০লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৪.২০১৭

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার গোলাম সারোয়ার, পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২০ এপ্রিল ২০১৭ তারিখ আনুমানিক ৮ ঘটিকায় বৌয়ারা বাজার (শাহাপুর পোষ্ট) বিওপি’র টহলদল কোতয়ালী থানার অর্ন্তগত জাম্বুরাটিলা নামক স্থান হতে ৩ কেজি গাঁজাসহ ১  জন মাদক ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন (২২), পিতা- মোঃ আলী হোসেন, গ্রাম- শাহাপুর, পোষ্ট- বিবির বাজার, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাকে আটক কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৭২ বোতল হুইস্কি, ৩২ কেজি গাঁজা, ২০০০০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ১৩১৮ টি কসমেটিকস সামগ্রী, ৩৪২ টি প্যাম্পার্স এবং ০২ প্যাকেট চকলেট মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১০ লক্ষ চার হাজার সাতশত পঞ্চাশ টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালমাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

পূর্বাশানিউজ/২১-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি