বৃহস্পতিবার,৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


শৈলকুপায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৪.২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ শৈলকুপায় পানিতে ডুবে ইসমাইল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার আবাইপুর ইউনিয়নের বাগুটিয়া। সে ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
শিশু ইসমাইল শুক্রবার সকালে খেলতে খেলতে বাড়ীর পাশের পুকুরে পড়ে ডুবে যায়। টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা দেন। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবরে পুলিশ পাঠানো হয়েছে।

পূর্বাশানিউজ/২২-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি