শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে নিচু এলাকায় এখনো জমে আছে বৃষ্টির পানি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বৃষ্টিতে চট্টগ্রামে তৈরি হওয়া জলাবদ্ধতা এখনো দূর হয়নি। নগরীর বেশ কিছু এলাকায় জমে আছে আবর্জনার স্তুপ। কোথাও কোথাও তৈরি হয়েছে ছোটবড় গর্ত।

সিটি কর্পোরেশন জানিয়েছে জলাবদ্ধতা নিরসনে রাস্তাঘাট ও নালানর্দমায় পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করতে বিপুল সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী নামানো হয়েছে। শুক্রবার সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত ৬৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে আবহাওয়া অফিস।

এতেই নগরীর ষোলশহর দুই নম্বর গেট, মুরাদপুর, চকবাজার, হালিশহরসহ বেশকিছু এলাকা কোমর পানিতে তলিয়ে যায়।

পূর্বাশানিউজ/২২-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি