পূর্বাশা ডেস্ক:
এটাতে কোন সন্দেহ নেই যে, সাঁতার বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। শুধু সুস্থতার জন্যই নয়, খেলা হিসেবেও সাঁতার একটি প্রাচীন ও অতি জনপ্রিয় খেলা। এটি সব বয়সের মানুষের জন্যই প্রযোজ্য। শিশুদের জন্য প্রাথমিক পর্যায়ের সাঁতার, বড়দের জন্য প্রতিযোগীতামূলক সাঁতার, গর্ভবতী নারীদের ব্যায়ামের জন্য সাঁতার, প্রতিবন্ধীদের জন্য বিশেষ সাঁতার এরকম বিভিন্ন রকমের সাঁতার রয়েছে।
স্বাস্থের জন্য সাঁতারের উপকারিতা
বুক সাঁতার, চিৎ সাঁতার, বাটারফ্লাই ইত্যাদি বিভিন্ন রকমের সাঁতার সব বয়সের মানুষের জন্যই প্রযোজ্য এবং সকলের চাহিদাই পূরণ করে থাকে। সাঁতারের সাধারণ উপকার সমূহ্ হচ্ছে, এটি হৃদ যন্ত্রের ব্যাধি দূর ও কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।
পূর্বাশানিউজ/২২-এপ্রিল,২০১৭/ফারজানা

























































