
রহমত খন্দকার পলাশ:
কুমিল্লা কারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রথম সাময়িক পরিক্ষা অংশগ্রহন করছেন একটি পরিত্যাক্ত ভবনে।
কুমিল্লা কারা প্রাথমিক বিদ্যালয়ে একটু বৃষ্টি হলেই হাটু পানিতে ডুবে যায় বিদ্যালয়টি। তাতে চরম দূর্ভোগে পরেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৯১ সালে এরপর থেকে শুরু হয় বিদ্যালয়টি বর্ষায় ডুবে যাওয়ার ভোগান্তি। অভিবাভকরা কারা কর্তৃপক্ষকে শত বার অভিযোগ দেওয়ার পরও সংস্কার করা হয়নি বিদ্যালয়টিকে। বর্তমানে কারা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩৭০ জন। শিক্ষক-শিক্ষিকা ৫ জন, প্রধান শিক্ষক ১ জন।গত বুধবার (১৯ এপ্রিল) প্রথম সাময়িক পরিক্ষার রুটিন দেওয়া হয়। বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে স্কুলটি ডুবে যায় হাটু পানিতে। স্কুলটি ডুবে যাওয়া পর বসার কোন পরিস্থিতি থাকে না শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থাপনা। শনিবার (২২ এপ্রিল) শুরু হয় প্রথম সাময়িক পরিক্ষার কার্যক্রম একটি পরিত্যাক্ত ভবনে। যে ভবনটিতে কোন মানুষের বসবাস করার উপযুক্ত নয়। কিন্তু সেই পরিত্যাক্ত ভবনের মেজেতে বসিয়ে পরিক্ষা নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। প্রচন্ড বৃষ্টির কারণে ভাঙ্গা জানালা দিয়ে পানি ও ঠান্ডা পরিবেশে মেজেতে বসিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে পরিক্ষা নেওয়া হচ্ছে। সেই পরিক্ষা কক্ষগুলোতে নেই কোন আলোর ব্যবস্থা। শিক্ষার মান বাড়াতে হলে গোড়ায় গলদ দূর করা দরকার। সর্বাগ্রে শিক্ষার্থীদের পড়াশুনাকে আনন্দমুখর করে তুলা প্রয়োজন।
কারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা পরিক্ষা অংশগ্রহন করছেন দুর্ভোগ পরিবেশে (ভিডিও)
অভিবাকরা জানায়, কারা প্রাথমিক বিদ্যালয়টি শুরু থেকে দিন দিন বিদ্যালয়টির অবস্থায় খারাপের দিকে যাচ্ছে। আমাদের শিশুরা পূর্বেও পানিতে বসে ক্লাস ও পরিক্ষা অংশগ্রহন করেছে। আমরা অনেক বার অভিবাবক অভিষেক অনুষ্ঠানে কারা কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। কিন্তু কারা কর্তৃপক্ষ স্কুলের কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এই বৃষ্টির মধ্যে কারা কর্তৃপক্ষ এমন একটি স্থানে পরিক্ষা নেওয়া সিদ্ধান্ত নিয়েছেন সে স্থানে কোন বসার পরিস্থিতি নেই। এতে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও নেই কোন আলোর ব্যবস্থা বাসা থেকে চার্জ লাইট এনে শিক্ষার্থীরা পরিক্ষা দিচ্ছে।
স্কুলের প্রধান শিক্ষক জানায়, আমি বুধবার পরিক্ষার রুটিন পাওয়ার পর বৃহস্পতিবার জেল কর্তৃপক্ষকে স্কুলে পানির বিষয়টি জানিয়েছি। কর্তৃপক্ষ আমাকে বলেছে এই ভবনটিতে শিক্ষার্থীদের মেজেতে বসিয়ে পরিক্ষা নেওয়ার জন্য।
এই বিষয়টি জানতে চাইলে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ও কারা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জানায়, স্কুলের পরিক্ষার বিষয়টি আমি জানি না, আমাকে কেউ বলে নাই। বৃষ্টির পানি আমাদের বাসা বাড়িতে উঠেছে। সারা দেশ জুড়ে পানি, এই জরুরি অবস্থায় আমাদের পরিক্ষাগুলো নিতে হবে।
২৪ এপ্রিল, ২০১৭/ চৈতি।

















































