সোমবার,২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


‘জঙ্গি আস্তানা’ নয়, রাজশাহীর অভিযানটি ‘ব্লক রেইড’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজশাহীর কোর্ট স্টেশন এলাকার হড়গ্রামে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়, জঙ্গি আস্তানা নয়, ওই এলাকা মূলত ব্লক রেইড করে দেয়া হয়েছে।

মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম ও রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানিয়েছেন, ওই এলাকার নির্দিষ্ট কোন বাড়ি নয়, বরং এলাকার প্রতিটি বাড়িই তল্লাশী করা হবে। এ লক্ষ্যে এলাকায় র‌্যাব ও পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে।

অভিযান বিষয়ে পুলিশ বলছে, এরকম অভিযান সাধারণত রাতে পারিচালনা করা হয়। কিন্তু এটি তার ব্যতিক্রম। এটি দিনেই পরিচালনা করা হচ্ছে।

এরইমধ্যে এলাকার আশেপাশের বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। পুলিশ কর্তৃপক্ষ বলছে, অভিযান সম্পর্কিত তথ্য অভিযান শেষে জানানো হবে।

পূর্বাশানিউজ/২৫-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি