মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭১.৬ বছর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০১৭

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের মানুষের গড় আয়ু আরেক ধাপ বেড়ে হয়েছে ৭১ বছর ৬ মাস, যা ২০১৬ সালে ছিল ৭০ বছর ৯ মাস। এক বছরের ব্যবধানে গড় আয়ু ৯ মাস বেড়েছে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র (বিবিএস) তথ্যের বরাত দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭১ বছর ৬ মাসে দাঁড়িয়েছে। এরমধ্যে পুরুষের গড় বয়স ৭০ বছর ৩ মাস এবং নারীদের ৭২ বছর ৯ মাস।

এর আগে গত বছর বিবিএসের স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স-২০১৫ জরিপের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭০ বছর ৯ মাস নির্ধারণ করা হয়েছিল।

২০১১ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৬৯ বছর। এরপর গত ছয় বছরে প্রত্যাশিত আয়ুষ্কাল আড়াই বছর বেড়েছে।

২৫/০৪/২০১৭/ চৈতি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি