শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অভিজিৎ হত্যার তদন্ত প্রতিবেদন ফের পেছাল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ৩০ মে নতুন করে দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ দিন ধার্য করেন। এ নিয়ে ২৫বার এ মামলার ধার্য তারিখ পেছাল।

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধক কর্মকর্তা মো. তোজাম্মেল হোসেন জানান, আজ বুধবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ফজলুর রহমান প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী ৩০ মে দিন নির্ধারণ করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে দেশে আসেন প্রবাসী অভিজিৎ রায়। ২৬ ফেব্রুয়ারি সস্ত্রীক বই মেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিএসসির সামনে অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ এবং গুরুতর আহত হন বন্যা।
পরবর্তীতে ওই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পূর্বাশানিউজ/২৬-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি