
পূর্বাশা ডেস্ক:
কৃত্রিম গর্ভ তৈরি করেছেন বিজ্ঞানীরা। প্রিম্যাচিউর আ অকালে জন্ম নেয়া শিশুদের বাঁচিয়ে রাখতে ও তাদের অঙ্গÑপ্রত্যঙ্গ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সহায়তার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা একটি গবেষণা চালায়। অতঃপর এতে সফল হন তারা।
‘অতিরিক্ত-জরায়ু সহায়তা’ যন্ত্রটি প্রাথমিকভাবে ভেড়ার ওপর পরীক্ষা চালানো হয়। এই পরীক্ষার সাফল্য প্রযুক্তির নতুনমাত্রা যোগ করলো। গবেষকরা বলছেন, তাদের উদ্দেশ্য হলো প্রিম্যাচিউর শিশুদের ফুসফুস এবং অন্যান্য প্রত্যঙ্গ যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে সেটা নিশ্চিত করা যায়।
কেননা অকালে জন্ম নেয়া শিশুদের ফুসফুস ও অন্যান্য অনেক অঙ্গÑপ্রত্যঙ্গ স্বাভাবিকের তুলনায় কিছুটা কম বেড়ে ওঠে। এতে শিশুর পরবর্তী বেড়ে ওঠা হয় ঝুঁকিপূর্ণ।
এই যন্ত্রটি মূলত একটি প্লাস্টিক ব্যাগ, যার ভেতরে রয়েছে কৃত্রিম অ্যামনিওটিক ফ্লুইড। এর ভেতরের অংশটি অনেকটা জরায়ুর ভেতরের পরিবেশের মতো। বিজ্ঞানীর ধারণা করছেন, আর মাত্র তিন থেকে পাঁচ বছরের মধ্যে এই প্রযুক্তি মানবদেহে পরীক্ষার জন্য এটিকে প্রস্তুত করা যাবে।
পূর্বাশানিউজ/২৬-এপ্রিল,২০১৭/মাহি

























































