মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


জেএমবির ‘আইইডি বিশেষজ্ঞ’ বুয়েট ছাত্র গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জেএমবির ‘সারোয়ার-তামিম গ্রুপের’ এক ‘বিস্ফোরক বিশেষজ্ঞকে’ গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, বুধবার সকালে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে মুশফিকুর রহমান ওরফে মুশফিক মার্টিন ওরফে জেনিকে গ্রেপ্তার করা হয়।

জেনির কাছে বিপুল পরিমাণ আইইডি ও দূর নিয়ন্ত্রণ যন্ত্র পাওয়া গেছে জানিয়ে মহিউদ্দিন ফারুকী বলেন, “সে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিশেষজ্ঞ।”

র‌্যাব বলছে, জেনি ২০০৫ সালে বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তি হলেও জঙ্গিবাদে জড়িয়ে এখনও ডিগ্রি শেষ করতে পারেননি। তার বাবাও পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার।

গত ২০ মার্চ ঢাকার বাড্ডা থেকে নাশকতার চেষ্টার মামলায় গ্রেপ্তার জেএমবি সদস্য ওয়ালী জামান ও আনোয়ার জেনির সহপাঠী ও সহযোগী বলেও র‌্যাবের ভাষ্য।

মহিউদ্দিন ফারুকী জানান, মুশফিকুর রহমান জেনিকেও বাড্ডা থানার ওই নাশকতার চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে।

পূর্বাশানিউজ/২৬-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি