মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


শেখ হাসিনা বলেন,প্রতিরক্ষায় বরাদ্দ ব্যয় নয়, বিনিয়োগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা মনে করি প্রতিরক্ষা খাতে বরাদ্দ কোনো ব্যয় নয়, বিনিয়োগ। আর জনগণের জানমালের নিরাপত্তার জন্য যা যা করা হয় সেটাই মূলত বিনিয়োগ।

বুধবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদর দফতরে বাহিনীটির প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমি স্মরণ করছি দায়িত্ব পালনে নিহত র‌্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ সিলেটে অভিযানে মারা গেছেন। আরও যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

জঙ্গিবাদ দমনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

র‌্যাবের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, জল-স্থল ও আকাশ পথে র‌্যাব কাজ করতে সক্ষম। আমরা গত আট বছরে এই বাহিনীকে আরও উন্নত করেছি। এছাড়া কাজ করতে গিয়ে যখনই প্রয়োজন তখনই র‌্যাব সার্বিক সহায়তা পাবে। বাড়িয়েছি বরাদ্দ, আমরা মনে করি প্রতিরক্ষায় বরাদ্দ ব্যয় নয়, বিনিয়োগ।

কুমিল্লা ও ফরিদপুর পৃথক দুটি বিভাগ অতি দ্রুতই বাস্তবায়ন হবে বলেও জানান শেখ হাসিনা।

পূর্বাশানিউজ/২৬-এপ্রিল,২০১৭/মাহি

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি