মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


চাঁপাইনবাবগঞ্জের ‘জঙ্গি আস্তানায়’ পৌঁছেছে সোয়াত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবপুর গ্রামে পৌঁছেছে সোয়াত টিমের সদস্যরা। ২৬ এপ্রিল বুধবার বিকেল পাঁচটা ২০ মিনিটের দিকে  ঢাকা থেকে হেলিকপ্টারে করে শিবপুর গ্রামে পৌঁছায় তারা।

সেখানে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ওই বাড়িতে অভিযান চালাবে বিশেষ এই বাহিনীর সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে হেলিপ্যাডে দুই হেলিকপ্টারে সোয়াত টিম এসেছে। রাতের মধ্যেই অভিযান চালানো হতে পারে। এ জন্য আনা হয়েছে জেনারেটরও।

শিবগঞ্জ উপজেলার কানসাটের ত্রিমোহনীর সেই বাড়ি মসলার ব্যবসায়ী পরিচয়ে ভাড়া নিয়েছিলেন জঙ্গি রফিকুল ইসলাম ওরফে আবু (৩০)। সেখানে বর্তমানে জঙ্গি রফিকুল ইসলাম ওরফে আবু, তার স্ত্রী, দুই শিশুকন্যা রয়েছেন বলে জানা গেছে। এরইমধ্যে ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এদিকে সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ২৬ এপ্রিল বুধবার সকাল ছয়টা থেকে ত্রিমোহনী শিবনগর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা বজায় থাকবে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি