শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে দেশীয় অস্ত্রসহ ৮ডাকাত গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৪.২০১৭

জাকির হোসেন হাজারী,দাউদকান্দি:
ডাকাতির প্রস্ততি কালে দেশীয় অস্ত্রসহ আট ডাকাতকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।  বুধবার দিবাগত রাত আড়াইটার সময় কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই-মতলব সড়কের নোয়াগাও এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার তিনচিটা গ্রামের মোস্তাক মিয়ার পুত্র আবুল কালাম (৩০), মৃত আফছার উদ্দিনের পুত্র তোফাজ্জল (৩৫), সৈয়দ আলী বেপারীর পুত্র নেক ছালাম (৪৫), মৃত রাজ্জাক মিয়ার পুত্র সালাউদ্দিন (৩৫), পিতা, নোয়গাও গ্রামের মহসিন মিয়ার পুত্র আবু ছালাম (২৫) ,   মানিককান্দি গ্রামের আব্দুল লতিফের পুত্র আব্দুল কাদির (৪২) ও  বারিকান্দি গ্রামের সিরাজ সরকারের পুত্র আল-আমিন সরকার(৩৬)।

বৃহস্পতবার সকালে তাদেরকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান,  প্রতিদিনের মতো  বুধবার রাতেও আমার অফিসাররা  টহলে থাকা অবস্থায় ডাকাতের উপস্থিতি টের পায়। পরে আমাকে জানানোর পর আমি আমার অফিসার  এস.আই মাহাবুবুর রহমান পিপিএম, এস.আই আক্কস আলী, এস.আই ইয়ামিন সুমন, এস.আই নজরুল ইসলাম, এস.আই শওকত, এস.আই জাহাঙ্গীর, এ.এস. আই বদিউল আলম, এ.এস.আই সোহেল রানা সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য দাউদকান্দির পেন্নাই-মতলব সড়কে নোয়াগাঁও এলাকায় পাকা সড়কের পূর্ব  পাশে ভূট্টা ক্ষেতে চারদিক হইতে সমবেত ডাকাত দলকে ঘেরাও করে  ৭ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে পাচঁটি রামদা , একটি চাপাতি, একটি ছুরি ও দু’টি লোহার রড ।
উল্লেখ্য যে পেন্নাই-মতলব সড়কে এ ডাকাতদলটি দীর্ঘ দিন যাবত ডাকাতি করে আসছিল।  রাস্তার পাশে ভূট্টার জমি থেকে থেকে ।

পূর্বাশানিউজ/২৭-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি