মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


শিবগঞ্জের জঙ্গি আস্তানায় চার জঙ্গি নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক :চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার জঙ্গি আস্তানায় সোয়াট টিমের অপারেশন ঈগল হান্টে চার জঙ্গি নিহত হয়েছে। এছাড়া আহত এক নারী ও এক শিশুকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি খুরশীদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জঙ্গি আস্তানা থেকে দুইটি অ্যাম্বুলেন্স বের হতে দেখা গেছে। বিকাল পাঁচটার পরপরই একজন নারীকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স বেরিয়ে যায়। এর ১৫-২০ মিনিট পর ওই আস্তানা থেকে বের হয় আরেকটি অ্যাম্বুলেন্স। তাতে ছিল একটি শিশু।

তবে দ্রুতগতিতে বের হওয়া অ্যাম্বুলেন্স দুটিতে আরও কেউ ছিল কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। প্রথম অ্যাম্বুলেন্সটিকে এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ঢুকতে দেখা গেছে। মধ্যাহ্ন বিরতি শেষে পুনরায়

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি