শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ আটক ২


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৪.২০১৭

বেলাল হোসাইন:

কুমিল্লার চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন; উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি আদর্শগ্রামের মৃত বাহার মিয়ার পুত্র আবু রশিদ কন্টাক্টর(৪০) ও একই গ্রামের সেলিম উদ্দিনের পুত্র হেলাল উদ্দিন(১৯)।  বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে আটককৃত রশিদ ও হেলালের ঘরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি দাবি করেন।

পূর্বাশানিউজ/২৭-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি