শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চিনিতে আসক্তি? আজই কমান নইলে বিপদ!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

 মিষ্টি কেনা ভালোবাসে! আসলে ভালবাসা থাকলেও আমরা প্রতিদিন চিনি খাচ্ছি। ঘুম থেকে ওঠার পর থেকে রাতে শুতে যাওয়ার আগ পর্যন্ত। চা, কফি, বিস্কিট, মিষ্টি বা চকোলেট আকারে হোক না কেন। আমরা যে চিনির প্রতি আসক্ত তা আমরা নিজেরাই বুঝতে পারিনা। শরীরে চিনি রক্তের সাথে মিশে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় এবং যখন কমে যায় আমরা আবার চিনির দরকার হয় আমাদের। আমরা সকলেই জানি চিনি শরীরের জন্য ভাল না তাই শরীরের শক্তি জগাতে আমাদের অবশ্যই চিনির বিপরিতে এমন খাবার খেতে হবে যাতে শরীরের প্রয়োজনীয় শক্তি পাওয়া যায়। তাই আমাদের চিনির প্রতি আসক্তি কমাতে কিছু অভ্যাস পরিবর্তন করার চর্চা করতে হবে।

যেমন ধরুন ১। প্রথমে আপনাকে স্বীকার করতে হবে যে আপনি চিনিতে আসক্ত এবং চিনি ভীষণ ভালোবাসেন। ২। যে দিন থেকে চিনি ছেড়ে দিবেন সেই দিন নির্ধারণ করুন। যেমন “আমি ৩১ মে থেকে চিনি বা চিনির বানানো কিছু খাব না। ৩। ওই দিন আপনি যা যা খাবেন তা লিখে রাখুন। ৪। আপনাকে নিশ্চিত ভাবে সকালে স্বাস্থ্যসম্মত নাস্তা করতে হবে। এই নাস্তা আপনাকে চিনির আসক্তি থেকে বিরত রাখতে সাহায্য করবে। ৫। যখনই চিনি খেতে মন চাইবে তখন পানি খান। পানির সাধ বাড়াতে তাতে পুদিনা পাতা, লেবুর রস বা বেরি মিশিয়ে নিতে পারেন। ৬। হাতে লবন ছাড়া বাদাম ভাজা রাখুন এবং ওটা চিবুতে থাকুন। এটা আপনাকে চিনির বদভ্যাস থেকে মুক্তি দেবে। ৭। প্রতিদিন ভেষজ চা খাওয়া শুরু করুন – অবশ্যই চিনি ছাড়া। ৮। একটি কলা খেয়ে আপনার শরীরের ভিটামিন এবং খণিজের অভাব পূরণ করতে পারেন এবং এটি প্রতিদিন আপনার সকালের নাস্তায় থাকা উচিৎ। ৯।বিভিন্ন খাদ্যের গুণ সম্পর্কে পড়ুন। ১০। চিনিমুক্ত চুইংগাম চাবান, এটা আপনার চিনির ক্ষুধা প্রতিরোধ করবে। আপনার প্রতিদিনের রুটিনে এই কাজ যোগ করে চিনির আসক্তিটা কমাতে পারেন।

পূর্বাশানিউজ/২৯-এপ্রিল,২০১৭/ফারজানা

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি