রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আলমগীরের স্ত্রী হতে চান না পূর্ণিমা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কথা ছিল চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে কলকাতার প্রসেনজিৎ অভিনয় করবেন। কিন্তু শেষ পর্যন্ত এ ছবিতে থাকছেন না তিনি। বাধ্য হয়ে তাই প্রসেনজিতের ভূমিকায় আলমগীর নিজেই অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন। ছবিতে প্রসেনজিতের স্ত্রীর চরিত্রে অভিনয় করার কথা ছিল চিত্রনায়িকা পূর্ণিমার। কিন্তু শেষ মুুহুর্তে এ ছবি থেকে পূর্ণিমাও সরে দাঁড়ালেন।

পূর্ণিমা বলেন, ‘আমি এ ছবিতে অভিনয় করছি না। আমার মনে হয়েছে, আলমগীর ভাইয়ের স্ত্রীর চরিত্রে আমাকে মানাবে না। তাই ছবিটি এখন আর করা হচ্ছে না আমার।’

প্রসেনজিৎ নেই বলে সরে দাঁড়ালেন? পূর্ণিমা বলেন, ‘একদম না। চরিত্রের দিকে খেয়াল রেখেই আমি এ ছবিতে অভিনয় থেকে বিরত থাকছি। অন্য কিছু না।’

জানা গেছে, আলমগীরের স্ত্রীর চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। ছবিতে বাংলাদেশের আরিফিন শুভ ও ভারতের পাওলি দাম অভিনয় করছেন এটা নিশ্চিত। কারণ ইতিমধ্যে দুজন এ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী ৫ সেপ্টেম্বর থেকে যৌথ প্রযোজনায় এ ছবির শুটিং শুরু হবে।

পূর্বাশানিউজ/২৯-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি