সোমবার,১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


‘কৃষি ঋণ অর্ধেকে নামিয়ে আনা হবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কৃষকদের সুবিধার্থে কৃষি ঋণ অর্ধেকে নামিয়ে আনা হবে। আগামী মৌসুমে হাওরাঞ্চলে প্রয়োজনীয় সার ও বীজ বিনামূ্ল্যে দেয়া হবে।’
সুনামগঞ্জের শাল্লায় রোববার এক সুধী সমাবেশে এ সব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘বাঁধ নির্মাণে অনিয়মের প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে হাওরাঞ্চলে আবাসিক স্কুল নির্মাণ করা হবে।’
এর আগে রোববার সকাল ১০টায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চল পরিদর্শন এবং কৃষকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য সুনামগঞ্জ আসেন প্রধানমন্ত্রী।
উপজেলা সদরের শাহেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত হেলিপ্যাডে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে।
কিছুক্ষণ বিশ্রামের পর শাহেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে বক্তব্য দেন শেখ হাসিনা। ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণ সামগ্রী বিতরণ করবেন তিনি।

পূর্বাশানিউজ/৩০-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি