বুধবার,২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » জলাবদ্ধতা বন্ধে ঢাকা ওয়াসাকে দায়িত্ব দিতে চায় ডিসিসি


জলাবদ্ধতা বন্ধে ঢাকা ওয়াসাকে দায়িত্ব দিতে চায় ডিসিসি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বৃষ্টি এলেই জলাবদ্ধ ঢাকা। নাজেহাল রাজধানীবাসী। এই পরিস্থিতি তৈরি প্রধান কারণ ড্রেনেজ পদ্ধতির নাজুকতা। সংকট কাটিয়ে উঠতে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ঢাকা ওয়াসার কাছে দায়িত্ব হস্তান্তর করতে চায়। তবে এ কাজে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা।

অল্প বা ভারী বৃষ্টি। রাজধানীতে সেই চিরাচরিত জলাবদ্ধতার দুর্ভোগ। তার ওপর চলছে সড়কে খোঁড়াখুড়ি। বাস, রিকশা বা সিএনজি অটো সব বাহন নিয়ে নাকাল নগরবাসী। আর এজন্য দায়ী করা হচ্ছে বাজে স্টর্মওয়াটার ড্রেনেজ সিস্টেমকে। ড্রেনের মধ্যদিয়ে বৃষ্টির পানি যাওয়ার কথা খালে। তবে রাজধানীর বেশিরভাগ খাল ভরাট হয়ে সে পানি ধারণ করতে পারছে না এসব জলাধার পৌঁছে দিতে পারছে না নদীতে। এতে ড্রেন থেকে পানি উপচে রাজধানীর সড়কই পরিণত হচ্ছে খালে।

এ সমস্যা সমাধানে, ১৯৮৯ সালে স্টর্মওয়াটার ড্রেনেজ সিস্টেমের দায়িত্ব দেয়া হয় ঢাকা ওয়াসাকে। পাশাপাশি যুক্ত হয় ঢাকা সিটি করপোরেশনসহ আরও কটি সংস্থা। তবে সংকট সমাধান না করে এখন একে অন্যকে দুষছে তারা।

ড্রেনেজ সিস্টেম উন্নয়নে প্রয়োজনীয় যন্ত্র ও অভিজ্ঞ কর্মীর সমন্বয়ে ওয়াসার রয়েছে একটি আলাদা সার্কেল। তারপরও দায়িত্ব এড়িয়ে যাচ্ছে সংস্থাটি। আর ওয়াসার এই আচরণকে স্বেচ্ছাচারিতা বলছেন নগর পরিকল্পনাবিদেরা। জলাবদ্ধতার জন্য দোষারোপ করলেও এখন দক্ষিণ ঢাকার মেয়র বলছেন, ওয়াসার সঙ্গে সমন্বয়েই শুরু হচ্ছে কাজ।

তবে ওয়াসা ও ডিসিসির পক্ষে এ সমস্যার পুরোপুরি সমাধান সম্ভব নয় জানিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের।

পূর্বাশানিউজ/৩০-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি