বুধবার,২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


জার্মানি পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মেডিকেল চেকআপের জন্য বিদেশ সফরে থাকা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জার্মানির ফ্রাঙ্কফুর্টে পৌঁছেছেন। স্থানীয় সময় ২৯ এপ্রিল শনিবার সন্ধ্যায় তিনি সেখানে পৌঁছেছেন বলে জানিয়েছেন।
ফ্রাঙ্কফুর্টে রাষ্ট্রপতির সফরসঙ্গী প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীনকে উদ্ধৃত করে রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি এম আবুল কালাম আজাদ রাতে রাষ্ট্রীয় সংবাদসংস্থাটিকে জানিয়েছেন, ফ্রাংকফুর্ট বিমানবন্দরে পৌঁছালে রাষ্ট্রপতিকে স্বাগত জানান জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। রাষ্ট্রপতি সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন এবং ১ মে ফ্রাঙ্কফুর্ট থেকে লন্ডনে ফিরবেন।

এর আগে, রাষ্ট্রপতি মুরফিল্ডস আই হসপিটালে এবং বুপা ক্রমওয়েল হসপিটালে মেডিকেল চেকআপ করানোর লক্ষ্যে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন।

আগামী ৪ মে রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

পূর্বাশানিউজ/৩০-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি