শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বদদ্বীন স্ত্রী হলে করণীয় কী? হাদীস থেকেই জানুন!


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:
এক সাহাবি রাসুল (সা.)-এর দরবারে এসে আরজ করলো, ইয়া রাসুলাল্লাহ, আমার স্ত্রী নামাজ পড়ে না। আমি তাকে বহুবার বুঝিয়েছি। অনেক নসীহত করেছি। এতেও কোন কাজ হচ্ছে না! রাসুল (সা.) বলেন, তুমি তার প্রতি অসন্তোস প্রকাশ করো। সাহাবি বললেন, আমিও তাও করেছি। এতেও কাজ হচ্ছে না। রাসুল (সা.) বললেন, তাকে প্রহার করো। সাহাবি বললেন, আমি তাকে প্রহারও করেছি। এতেও তার ভেতর কোনপ্রকার ভাবান্তর হচ্ছে না! রাসুল (সা.) বললেন, এবার তাহলে তুমি তাকে তালাক দিতে পারো। সাহাবি উক্ত স্ত্রীকে তালাক দিয়ে দিলেন।

রাসুল (সা.) তার জন্য দোয়া করলেন যে, আল্লাহ তায়ালা তোমাকে এক দীনদার, সম্পদশালী, সতি-সাধবী স্ত্রী দান করবেন।’ হাদিস বর্ণনাকারী বলেন যে, একমাস অতিবাহিত না হতেই এক দীনদার সম্পদশালী স্ত্রীর সঙ্গে উক্ত সাহাবির বিবাহ হয়ে যায়। এত্থেকে প্রতিয়মান হয় যে, শরযী কোন বিষয়ে অবহেলার কারণেই শুধু স্ত্রীকে তালাক দেওয়া বৈধ। দুনিয়াবী বিষয়ে তালাক দেওয়া অবৈধ এবং ধিকৃত, নিন্দনীয় কাজ।

পূর্বাশানিউজ/০১-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি