মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


মজাদার ও পুষ্টিকর এগ মাফিনস


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ডিমের পুষ্টিগুণের কথা কে না জানে। কিন্তু অনেকেই নানা কারণে ডিম খেতে চান না। তবে ডিম দিয়ে যদি মজাদার এ কাবারটি বানানো হয় তাহলে অনেকেই খেতে আগ্রহী হবেন। ওভেনে সহজেই বানানো যায় এ খাবারটি। তাই আসুন জেনে নেই মজাদার ও পুষ্টিকর এগ মাফিনস বানানোর উপায়।

যা যা প্রয়োজন

সালাদের সবজি- পছন্দমতো
(টমাটো, গাজর, ক্যাপসিকাম,পিয়াজ, কাঁচামরিচ)
গ্রেটেড চীজ- দরকারমতো
ডিম- ৪/৫টি
লিকুইড দুধ- ১/৪ কাপ
বেকিং পাউডার- ১/২ চা চামচ
তেল- ১/২ চা চামচ
লবণ/ গোলমরিচ গুঁড়া- স্বাদমতো

যেভাবে বানাবেন

১. ১৬০ ডিগ্রি সে তাপমাত্রায় ওভেন প্রি-হিট হতে দিন।
২. সবজি ও পিয়াজ-কাঁচামরিচ একদম ছোটো ছোটো কিউব করে কেটে নিন। ডিমের সাথে দুধ, বেকিং পাউডার, তেল, লবন ও গোলমরিচ ফেটিয়ে নিন।
৩. এবার মাফিনের মোল্ডে কুকিং স্প্রে অথবা তেল ব্রাশ করে বাটির অর্ধেক সালাদের উপকরণ দিন, তার উপর চীজ দিয়ে উপরে হাফ ইঞ্চি খালি রেখে ডিমের মিশ্রন দিন।
৪. ওভেনের মাঝখানের র‍্যাকে মোল্ড বসিয়ে২৫-৩০ মিনিট বেক করে নিন অথবা উপরে গোল্ডেন হওয়া পর্যন্ত।
৫. হয়ে গেলে মিনিট পাঁচেক ঠান্ডা করে বের করে পরিবেশন করুন।

পূর্বাশানিউজ/০১-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি