বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পদ্মায় নৌকাডুবির ঘটনায় ৫ জনের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজশাহীর পদ্মায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ২ শিশু সহ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টার দিকে লাশগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

রাজশাহী ফায়ার সার্ভিসের পরিচালক নুরুল ইসলাম জানান, লাশগুলো পদ্মার তালাইমারি এলাকার ভেসে উঠেছিল।

রবিবার রাত ৭টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় নগরের দরগাপাড়া এলাকায় পদ্মা নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। পদ্মার মাঝের চর থেকে কয়েকজন যাত্রী নিয়ে বড়কুটি ঘাটে ফেরার সময় মাঝ নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। এতে পাঁচজন নিখোঁজ হয়েছিল বলে জানা যায়।

সোমবার দিনভর ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধারে পদ্মায় তল্লাশী চালায়।

পূর্বাশানিউজ/০২-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি