
পূর্বাশা ডেস্ক:
রিকশা চালাচ্ছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সাধারণ দিনমজুর ও শ্রমিকদের নিজ শ্রমে উৎসাহিত করতে আইসিটি প্রতিমন্ত্রী রিকশাচালককে সিটে বসিয়ে নিজেই রিকশা চালিয়েছেন।
সোমবার নাটোরে মে দিবসের র্যালিতে নেতৃত্ব দেন আইসিটি প্রতিমন্ত্রী। র্যালি শেষে প্রতিমন্ত্রী হতদরিদ্র মানুষদের মধ্যে রিকশা, রিকশা-ভ্যান ও একজন গ্রাম পুলিশকে সাইকেল হস্তান্তরের সময় তিনি রিকশা শ্রমকিকে সিটে বসিয়ে রাস্তায় প্রকাশ্যে রিকশা চালান।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূল আহসান ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১১টার দিকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মে দিবসের এক র্যালিতে নেতৃত্ব দেন। র্যালিটি সিংড়া বাস টার্মিনাল থেকে শুরু হয়ে উপজেলা চত্বর সংলগ্ন রাস্তা পরিভ্রমণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় মে দিবসের এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী হতদরীদ্র মানুষদের মাঝে ১০টি রিকশা, ৫টি রিকশা-ভ্যান ও একজন গ্রাম পুলিশকে একটি সাইকেল হস্তান্তর করেন।
পূর্বাশানিউজ/০২-,মে ২০১৭/মাহি























































