
পূর্বাশা ডেস্ক:
বিশ্বাস করুন আর না করুন বায়ুত্যাগ হল আপনার পেটের পরিপাকতন্ত্র ভাল থাকার লক্ষন। সাধারনত দিনে আমরা পাঁচ থেকে দশ বার বায়ুত্যাগ করে থাকি। কিন্তু আমাদের জানা উচিৎ এমন কিছু খাদ্য আছে যাতে আমাদের বায়ুত্যাগ বেশি হতে পারে। যেমন- গম, ওটস, শিম, মিষ্টি আলু ইত্যাদি। এগুল বায়ুর সাথে সাথে গন্ধের সৃষ্টি করে। আসুন দেখা যাক বায়ুত্যাগ কেন পেটের জন্য ভাল।
(১) ভাল অনুভূতির সৃষ্টি হয়: বায়ু ধরে রাখলে আপনার কাছে অসস্থি লাগতে পারে হঠাৎ খিটখিটে ভাব আসতে পারে। যদি থাকেন বাজারে মানুষের মাঝে তবে হয়তো করতে পারবেন না কিন্তু গোসল খানায় অবশ্যই সেরে নিবেন। আমরা সকলে এমন পরিস্থিতিতে পড়ি এবং এটা সকলের জন্য খুবই অস্বস্তিকর। বায়ুত্যাগ করুন বিশেষত যখন বাড়িতে থাকেন। এটা আপনাকে অনেক আরাম দিবে।
(২) অন্ত্রের উপকার: যাদের অন্ত্রের সমস্যা আছে তাদের একদম উচিৎ না পেটের গ্যাসকে আটকে রাখা। বায়ু আটকে রাখলে অর্শ্বরোগের সমস্যা বাড়বে। ভাল হয় এটাকে সাধারণভাবে বের করে দেওয়া।
(৩) পেট ব্যাথা থেকে মুক্তি: পেটে গ্যাস জমা হওয়ার ফলে আপনার পেতে ব্যাথা করতে পারে। ফলে যখন পেটে ব্যাথা হবে ধরে নিবেন আপনার অনেক গ্যাস জমা হয়ে গেছে। আপনার অন্ত্র গ্যাস বের করে দিতে চাচ্ছে কিন্তু আপনি পারছেন না মরিয়া হয়ে আছেন বায়ুত্যাগ করার জন্য। এই সময় আপনার পেট মৃদু ভাবে মালিশ করুন।
(৪) আপনি কি বুঝতে পারছেন আপনার প্যান্ট টাইট? আপনি কি অসস্থি বোধ করেন যখন বসেন? মানে আপনাকে বায়ুত্যাগ করতে হবে। বিশ্বাস করুন আর না করুন অন্ত্রে গ্যাস, স্ফীত করার একটি সাধারণ কারণ।
(৫)আপনার খাবারে সমন্বয় করে: বায়ুত্যাগ বলে দিবে আপনি খাবার সমন্বয় করেন কি না। আমরা সকলে ভিন্ন ভিন্ন ভাবে খাবার খেয়ে থাকি এবং আমাদের অন্ত্র ও ভিন্ন। লাল মাংস খাবার ফলে অপ্রীতিকর, শক্তিশালী গন্ধ হতে পারে বায়ুতে। অন্যদিকে, যদি আপনার নিরপেক্ষ গন্ধযুক্ত বেশি পরিমাণে গ্যাস থাকে, তবে এটি জটিল কার্বোহাইড্রেটগুলির কারণে।
(৬) খাদ্যে এলার্জি নির্দেশ করে: খাদ্য এলার্জি ফ্ল্যাটুলেন্স হতে পারে, যেমন ল্যাকটোজ অসহিষ্ণুতা এবং স্যালিয়াক রোগ। কিছু খাবার খাওয়ার পর যদি আপনর পেটে গ্যাস জমে থাকেন, তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। তারা আপনাকে বলে দিবে কি খাবার খেতে পারবেন কি পারবেন না।
(৭) পেটের গ্যাস আমাদের জন্য ভাল: হ্যাঁ, এটি মজার এবং অবিশ্বাসযোগ্য একটি সত্য। ইউনিভার্সিটি অব এক্সেটার এই বিষয়ে একটি গবেষণা করেছেন এবং আবিষ্কার করেছেন যে যখন হাইড্রোজেন সালফাইড গ্যাস (হজমকরণের সময় উৎপন্ন গ্যাস) এর এক্সপোজারটি আসলে আমাদেরকে মাইটোচ্ড্রিয়াল ক্ষতির হাত থেকে করতে পারে।
০৩/০৫/২০১৭/ Choity.

























































