রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


‘বাহুবলী’ পরিচালকের নামে থানায় অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

একের পর এক রেকর্ড গড়ছে হিন্দি ছবি ‘বাহুবলী’। এ ছবির পরিচালক রাজমৌলির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছে ভারতের একটি কসাই সম্প্রদায়। ‘কতিকা’ নামের সেই সম্প্রদায়ের অভিযোগ, ‘বাহুবলী টু’ সিনেমায় একটি সংলাপে তাঁদের সম্প্রদায়কে হেয় করা হয়েছে।
ছবিতে ওই সম্প্রদায়কে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে ক্ষুব্ধ হয়েছেন ওই সম্প্রদায়ের মানুষ। তাঁরা মাংস কাটা ও কেনাবেচার কাজ করে। তাঁদেরই একজন প্রতিনিধি সূত্রকে জানিয়েছেন, ‘আমরা যাঁরা এই সম্প্রদায়ের মানুষ, তাঁরা খাসি, ভেড়া ও মুরগির মাংস বিক্রি করি। সাধারণ মানুষকে স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করাই আমাদের কাজ। আমরা সমাজবিরুদ্ধ কোনো কাজ করি না। কিন্তু ছবিটিতে আমাদের সেভাবেই দেখানোর চেষ্টা করা হয়েছে।

০৩ মে, ২০১৭ ইং/ রুমকী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি