রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ভিডিও পোস্ট করে বিপাকে কাজল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নিজের গার্লস গ্যাংয়ের সঙ্গে গত রোববার মুম্বাইয়ে এক বন্ধুর রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে যান বলিউড তারকা কাজল। সেখানে কাজলের বন্ধু রায়ান একটি বিশেষ ডিশ তৈরি করেন। পুরো ব্যাপারটি কাজল তার মুঠোফোনের ভিডিওতে ধারন করেন। ভিডিওতে কাজল রায়ানের কাছে ডিশটির নাম জানতে চান। রায়ান বলেন, এটি গরুর মাংসের একটি ডিশ। এরপর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এই ভিডিও পোস্ট করেন কাজল। আর তাতেই ঘটে বিপত্তি। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

কাজল গরুর মাংস খেয়েছেন! এই নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন কাজল। পরে ভিডিওটি টুইটার অ্যাকাউন্ট থেকে ডিলিট করা হলেও সমালোচনা অব্যাহত রয়েছে।

পরে আরেক টুইট বার্তায় কাজল লিখেছেন, ‘আমার বন্ধু গরুর মাংসের কথা বলেছে ঠিকই, কিন্তু ওই ডিশে গরুর মাংস ছিল না, তাতে ছিল মহিষের মাংস। আমি বিষয়টি পরিষ্কার করে দিতে চাই, কারণ ধর্মীয় ভাবাবেগে আমি আঘাত করতে চাই না। আমার এ ধরনের কোনো উদ্দেশ্য ছিল না।

পূর্বাশানিউজ/০৩-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি