শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পূর্ববর্তী
পরবর্তী


মোবাইলে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়লো ঠিকাদার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

যশোরে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে জালাল দফাদার (৪৮) নামে এক সহকারী মৃত্যু হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যশোরশহরতলীর শানতলা এলাকায় ট্রেন লাইনের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত জালাল দফাদার যশোর সদর উপজেলার ক্ষিতিবদিয়া এলাকার মহর দফাদারের ছেলে। নিহতের প্রতিবেশী মাসুদ জানান, জালাল দফাদার সহকারী ঠিকাদার ছিলেন৷ বেলা সাড়ে ১১টার দিকে তিনি রেললাইনের ওপর দাঁড়িয়ে মোবাইলফোনে কথা বলছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ী ট্রেনটির নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

জানতে চাইলে রেলওয়ে পুলিশের (জিআরপি) এসআই ইদ্রিস আলী ঘটনার নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে এএসআই জাকিরকে পাঠানো হয়েছে।

০৩ মে, ২০১৭ ইং/ রুমকী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি