শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরুড়ায় মাদক ব্যবসায়ী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৫.২০১৭

 আজিজুর রহমান, বরুড়া: কুমিল্লা বরুড়া থানা পুলিশ বুধবার দুই ইয়াবা ব্যবসায়ী সহ ৩ জন কে আটক করেছে। জানা যায়, বুধবার সকালে উপজেলার আমড়াতলী বাজার থেকে দুই ইয়াবা ব্যবসায়ী চিতড্ডা গ্রামের মৃত.কালা মিয়ার ছেলে আবদুল হাকিম (৫০)  একই গ্রামের নূরুল ইসলামের ছেলে মকবুল হোসেন (৩৮) মেড্ডা গ্রামের মনির হোসেনের ছেলে চালক দিদার হোসেনের সিএনজিতে উঠে ঝলম যাওয়ার কথা বলে। গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানার এ এস মাসুদ পৌর এলাকার মৌলভী বাজারে সিএনজি গতিরোধ করে তাদের কে আটক করে। দেহ তল্লাশি করে ৩‘শ পিছ ইয়াবা পায়। বুধবার তাদের কে জেল হাজতে প্রেরন করে। এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ বলেন দুই জনের বিরুদ্ধে মাদকের একাধীক মামলা রয়েছে। এ সমাজকে এগিয়ে নেওয়ার জন্য মাদকের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে।

পূর্বাশানিউজ/০৪-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি