শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » আবারও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টাইটেল স্পন্সর রবি


আবারও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টাইটেল স্পন্সর রবি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আগামী দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টাইটেল স্পন্সর রবি। এর আগে বাংলাদেশ জাতীয় দলের টিম স্পন্সর ছিল রবি।

চলতি বছরের জুনে শেষ হচ্ছে জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশীপের বর্তমান চুক্তির মেয়াদ। আগামী দুই বছরের জন্য নতুন চুক্তি করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে লক্ষ্যে নতুন চুক্তির প্রক্রিয়া শুরু করে দেয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে আবারও মাশরাফিদের টিম স্পন্সর হলো রবি।

বিসিবি সূত্রে জানা যায, দুই বছর মেয়াদি এ স্পন্সর স্বত্ব নিলামের ভিত্তিমূল্য ধরা হয় ৬০ কোটি টাকা। আগামী দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হতে আগ্রহ দেখিয়েছি মোট পাঁচটি প্রতিষ্ঠান। স্পন্সর হতে আগ্রহ দেখানো এই পাঁচটি প্রতিষ্ঠান হলো-প্রাণ আরএফএল গ্রুপ, মেঘনা গ্রুপ, ব্র্যাকের অঙ্গপ্রতিষ্ঠান বিকাশ, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড ও গ্রামীণফোন।

২০১৫ সালে দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশীপ স্বত্ব পেয়েছিল মিডিয়া এজেন্সি টপ অব মাইন্ড। সে সময় ভিত্তি মূল্য ছিল ৩০ কোটি টাকা। চূড়ান্ত দরপত্রে গ্রামীণ ফোনকে হারিয়ে ৪১ কোটি ৪১ লাখ টাকায় সে স্বত্ব পেয়েছিল টপ অব মাইন্ড।

পূর্বাশানিউজ/০৪-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি