পূর্বাশা ডেস্ক:
এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে ফলাফল গত বছরের থেকে কমেছে। এ বছর শুধু মাত্র গণিত ও ইংরেজিতেই ফেল ৬০ হাজার ২৭৫ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮৩ হাজার ৮০৬ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৮ হাজার ১১১ জন শিক্ষার্থী। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৫০ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডে এক লাখ ৮২ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে এক লাখ ৮ হাজার ১শ ১১ জন। ফেল করেছে ৭৪ হাজার ৮ শ ৮৮ জন। শুধু গণিতে ফেল করেছে ৩৪ হাজার ৬৮৯ জন। আর ইংরেজিতে ফেল করেছে ২৫ হাজার ৬০৬ জন। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৪ শ ৫০ জন।
গত ৫ বছরের তুলনায় এ বছরই পাসের হার সবচেয়ে বেশি কমেছে। এ বছর পাসের হার মাত্র ৫৯ দশমিক ৩ শতাংশ। যা গত বছরের থেকে ২৪.৭ শতাংশ কম।
গণিত ও ইংরেজিতে পরীক্ষা ভালো না হওয়ায় পাশের হারে এ ধস নেমেছে বলে জানায় কুমিল্লা শিক্ষা বোর্ড। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভাল ফলাফল করলেও ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফলাফলে চরম বিপযর্য় হয়েছে।
কুমিল্লা বোর্ড সূত্র জানায়, ২০১৬ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৮৪ শতাংশ, ২০১৫ সালে ৮৪ দশমিক ২২ শতাংশ, ২০১৪ সালে ৮৯ দশমিক ৯২ শতাংশ এবং ২০১৩ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৪১ শতাংশ।
পূর্বাশানিউজ/০৪-মে,২০১৭/ফারজানা

















































