শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে মাদ্রাসায় ধারাবাহিকভাবে এবারো শীর্ষে মরকটা আলিম মাদ্রাসা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৫.২০১৭

বেলাল হোসাইন:
২০১৭ সালের মাদ্রাসা শিক্ষা বোর্ডের ঘোষিত দাখিলের ফলাফলে চৌদ্দগ্রাম উপজেলায় এবারো শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করে শীর্ষস্থান দখলে রেখেছে মরকটা আলিম মাদ্রাসা। এবারের পরীক্ষায় অত্র মাদ্রাসা থেকে  ৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে অ প্লাস ৮টি। বাকী সবাই অ গ্রেডে পাশ করেছে। উল্লেখ্য ২০১২ সাল থেকেই চৌদ্দগ্রাম উপজেলায় শ্রেষ্ঠ মাদ্রাসা এবং শতভাগ পাশের গৌরভ অর্জনকারী প্রতিষ্ঠান মরকটা আলিম মাদ্রাসা
মাদ্রাসার গভর্ণিয় বডির সভাপতি সাংবাদিক আবুল হোসেন মজুমদার জানান, ধারাবাহিক ভালো ফলাফল প্রধান শিক্ষক মাওলানা আমিনুল ইসলামসহ শিক্ষক শিক্ষকমন্ডলীর অক্লান্ত পরিশ্রম, অভিভাবকদের সচেতনতার ফসল। তিনি আরও জানান, মাদ্রাসায় বিনামুলে কোচিং বাধ্যতামুলক করায় এর সুফল পেয়েছে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা।

পূর্বাশানিউজ/০৫-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি