
পূর্বাশা ডেস্ক:
পেটের মেদ কমানোর জন্য অনেকেই অনেক কিছু করে থাকেন। কিন্তু অনেকেই সফল হতে পারেন না। কিছু ডায়েট সিক্রেট অনুসরণ করে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারেন। চলুন তাহলে জেনে নিই পেট সমতল করার কিছু ডায়েট সিক্রেট।
১। কম লবণ গ্রহণ করুন
এটা সবাই খুব ভালো ভাবেই জানেন যে, লবণ পানি ধরে রাখে এবং শরীর ফাঁপার কারণ এটি। পেটের মেদ কমাতে চাইলে লবণ ছাড়া খাবার খাওয়ার চেষ্টা করুন এবং উচ্চমাত্রার লবণ যুক্ত তৈরি খাবার বর্জন করুন।
২। ফাইবার সমৃদ্ধ খাবার খান
কমলা স্বাস্থ্যকর ফাইবারের চমৎকার উৎস।ছবি: রিপন, প্রিয়.কম।
আপনার খাবারে যথেষ্ট পরিমাণে ফাইবার যুক্ত না করলে পেট ফাঁপার সমস্যা সৃষ্টি করে এবং আপনার পাকস্থলীকে বড় দেখায়। তাই সবচেয়ে ভালো উপায় হচ্ছে দ্রবণীয় ও অদ্রবণীয় উভয় ধরনের ফাইবারই খাবারের মাধ্যমে গ্রহণ করা। কমলা, মাশরুম, স্ট্রবেরি, ব্রোকলি ইত্যাদি খাবারগুলো স্বাস্থ্যকর ফাইবারের চমৎকার উৎস।
৩। পটাসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করুন
কলার মত পটাসিয়াম সমৃদ্ধ খাবার খেলে ফোলা পেট কমতে সাহায্য করে। ছবি রিপন, প্রিয়.কম।
সোডিয়াম যেমন শরীরে পানি ধরে রাখে ঠিক তার বিপরীত কাজটি করে পটাসিয়াম, অর্থাৎ পটাসিয়াম শরীরকে অতিরিক্ত পানি মুক্ত হতে সাহায্য করে। কলা এবং মিষ্টি আলুর মত পটাসিয়াম সমৃদ্ধ খাবার খেলে ফোলা পেট কমতে সাহায্য করে। নিয়মিত ব্যায়াম করার কথা ভুলবেন না কারণ এই খাবারগুলো বেশি খেলে মোটা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
৪। হাইড্রেটেড থাকুন
পানি পান করে হাইড্রেটেড থাকুন। ছবি: রিপন, প্রিয়.কম।
ফাইবারের কাজ ঠিকমত করার জন্য পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। পর্যাপ্ত পানি পান না করলে আপনার শরীরের সোডিয়াম ও পটাসিয়ামের মাত্রা বৃদ্ধি পায়।
৫। চিনি সমৃদ্ধ ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন
চিনি ও চর্বিযুক্ত খাবার হজম হতে সমস্যা হয় বলে এই খাবারগুলো থেকে দূরে থাকতে হবে। ভাপে সিদ্ধ এবং আস্ত শস্যের তৈরি খাবার খান, যা পরিপাকতন্ত্রের জন্য উপকারী। বার্গার, পিজা, হটডগের মত প্রক্রিয়াজাত খাবার সহজে হজম হয়না।
৬। কৃত্রিম মিষ্টিকারক বাদ দিন
কোমল পানীয়, নিম্নমাত্রার কার্বোহাইড্রেট যুক্ত খাবার ও চিনি মুক্ত খাবারে থাকে কৃত্রিম মিষ্টিকারকে। এটি শরীরে ঠিকমত হজম হয় না। বৃহদান্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা এগুলো গাঁজিয়ে ওঠে বলে গ্যাস তৈরি হয় ও পেট ফাঁপার সমস্যা তৈরি করে। খাবার কেনার সময় লেবেলটি দেখুন এতে সরবিটল, ম্যানিটল, জাইলিটল এবং লেসিটল আছে কিনা, থাকলে এই খাবারগুলো কেনা থেকে বিরত থাকুন।
05 May, 2017/ Choity.

























































