রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বাপ্পাকে পাওয়া যাবে ‘বায়ান্ন তাস’-এ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সংগীতিশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার এখন থেকে নিয়মিত অনুষ্ঠান করবেন এফ​এম রেডিওতে। অনুষ্ঠানের নাম ‘বায়ান্ন তাস’।

প্রতি মঙ্গলবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘এবিসি’ রেডিওতে সরাসরি পাওয়া যাবে এই সংগীতিশিল্পীকে। গত বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে বাপ্পা মজুমদার নিজেই এই ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ‘আমি এই অনুষ্ঠানটি করতে রাজি হয়েছি, কারণ আমার মিউজিকের যে অভিজ্ঞতা, আমার যে অনুভূতিগুলো আছে, আমি চাইছি শ্রোতাদের সঙ্গে তা শেয়ার করতে। একই ভাবে সংগীত নিয়ে আমার যে ভাবনার জায়গা, সেটাও একটু প​রিষ্কার করার জন্য শ্রোতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করাটা জরুরি।’

বাপ্পা তার শ্রোতা ও ভক্তদের সঙ্গে তার যোগাযোগ নিয়ে বললেন, ‘ফেসবুক, ইউটিউবে আমরা নানা ধরনের ফিডব্যাক দেখি, কমেন্টস পড়ি, সেখান থেকে পুরোপুরি ধারনা আমরা পাই বলে আমার মনে হয় না। সেই মিসিং জায়গাগুলো ফিলাপ করার জন্য আমার কাছে মনে হয় এমন একটা আয়োজন খুব প্রয়োজন।’

পূর্বাশানিউজ/০৭-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি