
পূর্বাশা ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গির নিহত হওয়ার তথ্য জানিয়েছে পুলিশ।
আজ রোববার ভোর থেকে উপজেলার এসবিকে ইউনিয়নের বজ্রাপুর গ্রামে জঙ্গি-বিরোধী এই অভিযান শুরু হয়।
সন্দেহজনক জঙ্গি আস্তানার ২শ’ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ-সংক্রান্ত ঘোষণা মাইকে প্রচার করা হচ্ছে।
ঝিনাইদহের সদর উপজেলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে আরও একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্য আহত হয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
অভিযানে বাড়ির বাড়ির মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন বাড়ির মালিক জহুরুল ইসলাম এবং তার দুই ছেলে জসিম ও আলম। আলমঅভিযান অব্যাহত আছে।
পুলিশ জানায়, আজ ভোর থেকে বাড়িটিতে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটি।
৫পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় আত্মঘাতী এক জঙ্গিসহ দুজন নিহত হন।
পুলিশ বলছে তারা আত্মঘাতি বিস্ফোরণে নিহত হয়েছে।
পূর্বাশানিউজ/০৭-,মে ২০১৭/মাহি






















































