রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই : ড. কামাল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক: সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। রবিবার রাজধানীর মালিবাগে কসমস ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশের গণমাধ্যম ও বিচার বিভাগ’ শীর্ষক আলোচনায় ড. কামাল এ কথা বলেন। তিনি বলেন, অতীতে যারা এর ব্যতিক্রম করেছে তাদের পরিণতি হয়েছে ভয়াবহ।

বাংলাদেশের সংবিধানের অন্যতম রচয়িতা আরো বলেন, দেশকে কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে হবে। কারণ কালো টাকা গণতন্ত্রের শত্রু। সুশাসন ও গণতন্ত্রের জন্য গণমাধ্যম ও বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে হবে বলেও মনে করেন তিনি।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা মানে এই নয় যে করপোরেট হাউসের স্বার্থে কাজ করা। গণমাধ্যমকে অবশ্যই বস্তুনিষ্ঠভাবে দায়িত্ব পালন করতে হবে।

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি